ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৩, ১৪ জানুয়ারি ২০২৩
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে শুরু হয়েছে ফেরি চলাচল। 

শনিবার সকাল ৯টা ৫০ মিনিটের দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কমে গেলে শুরু হয় ফেরি চলাচল। এর আগে সকাল সাড়ে ৬টা থেকে নৌ দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। 

বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, সকাল ৯টা ৫০ মিনিটের দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু হয়। কয়েক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় যানবাহনের সিরিয়াল লম্বা হয়। বর্তমানে এ রুটে ছোট-বড় ১০টি ফেরি চলাচল করছে।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!