ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১০:২০, ৪ জানুয়ারি ২০২৩
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

সাড়ে ৬ ঘণ্টা পর কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে স্বাভাবিক হয়েছে ফেরি চলাচল। বুধবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে এ রুটে ফেরি চলাচল শুরু হয়। 

এর আগে মঙ্গলবার রাত ৩টার দিকে থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, বুধবার সকাল ৯টা ২০মিনিটে কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় আবারো ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে এ রুটে চলাচল করছে ছোট বড় ১৫টি ফেরি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!