এর আগে সোমবার ৩টার দিকে যমুনা নদীতে কুয়াশার প্রকোপ বেড়ে যাওয়ায় নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সব নৌযান বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
জানা গেছে, যমুনা নদীতে সোমবার সন্ধ্যার পর থেকে কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। এতে ফেরি মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে মাঝ নদীতে তিনটি ফেরি আটকা পরে। পরে যাত্রী ও চালকদের নিরাপত্তার কথা ভেবে নৌ-দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে আরিচা-কাজিরহাট নৌপথে বন্ধ রাখা হয় ফেরি চলাচল।
.png)
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আবদুল্লাহ বলেন, সোমবার মধ্যরাত থেকে আরিচা-কাজিরহাট নৌপথে বন্ধ ছিল ফেরি চলাচল। সকালে কুয়াশা কমে গেলে শুরু হয় ফেরি চলাচল।