[ দেশজুড়ে ]
ঘন কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুরে ফেরি চলাচল বন্ধ
ফাইল ছবি
ঘন কুয়াশার কারণে শরীয়তপুর নরসিংহপুর -চাঁদপুর হরিণাঘাট নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
শনিবার রাত ৩টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ম্যানেজার মো. ইকবাল হোসেন জানান, ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে শনিবার রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে মাঝ পথে কোনো ফেরি নোঙর করে রাখতে হয়নি। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে। এই রুটে রয়েছে ছোট-বড় সাতটি ফেরি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!