রোববার সকালে বেনাপোল রেলস্টেশন থেকে এসব পণ্য আটক করা হয়।
বেনাপোল কাস্টম হাউজের উপ কমিশনার রবীন্দ্র কুমার সিংহ জানান, ভারত থেকে আসা ‘বন্ধন এক্সপ্রেসে’ পাসপোর্টযাত্রীদের ব্যাগেজ তল্লাশির সময় এক যাত্রীর কাছ থেকে ৪০ হাজার শলাকা বেনসন এন্ড হেজেস এবং ৯ হাজার শলাকা ইজি লাইট ব্রান্ডের সিগারেট ও বিভিন্ন ব্রান্ডের ১৮ বোতল মদ আটক করা হয়।
.png)
পণ্য চালানসমূহ রাস্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করাসহ কাস্টমস আইন অনুযায়ী পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।