ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, স্কুলশিক্ষক নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৪, ২৯ জানুয়ারি ২০২৩
মানিকগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, স্কুলশিক্ষক নিহত
ফাইল ফটো

মানিকগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কায় আব্দুস সাত্তার বিশ্বাস রাজা মিয়া নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ সময় আহত হন অটোরিকশার আরো পাঁচ যাত্রী।

রোববার দুপু‌রে মা‌নিকগঞ্জ-সিংগাইর সড়কের অরঙ্গবাদ টাওয়ার স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সাত্তার রাজা মিয়া সিংগাইর উপজেলার ছোট কা‌লিয়া‌কৈর গ্রা‌মের হো‌সেন আলী বিশ্বাসের ছেলে। আব্দুস সাত্তার প্রাথমিক বিদ্যাল‌য়ের শিক্ষক ছি‌লেন।

সদর থানার ওসি আব্দুর রউফ সরকার জানান, ট্রাকের ধাক্কায় অটোরিকশাযাত্রী আব্দুস সাত্তার বিশ্বাস রাজা মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আহত হন অটোরিকশার আরো পাঁচ যাত্রী। আহত‌দের জেলা সদর হাসপাতালে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

Advertisement

তিনি আরো জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!