ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাথরঘাটায় ইয়াবাসহ যুবক আটক

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৭, ২৯ জানুয়ারি ২০২৩
পাথরঘাটায় ইয়াবাসহ যুবক আটক
প্রতীকী ছবি

বরগুনার পাথরঘাটায় ২০২ পিস ইয়াবাসহ মো. শাহাদাত হোসেন নামে এক যুবককে আটক করেছে কোস্ট গার্ড।

রোববার ভোরে পাথরঘাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের খেয়াঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত শাহাদাত উপজেলার কালমেঘা ইউনিয়নের পশ্চিম ঘুটাবাছা গ্রামের বাসিন্দা মো. সিদ্দিক মালের ছেলে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার মোহাম্মদ আলী জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান চালিয়ে শাহাদাতকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ২০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত শাহাদাতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!