জনকল্যাণমূলক সংস্থা স্মার্ট ফাউন্ডেশন ও তুরস্কের ইন্ট্যারন্যাশনাল ফ্র্যাটার্নিটি অ্যাসোসিয়েশনের (ইফা) আয়োজনে চার দিনব্যাপী টার্কিশ ফুড মেলায় বিনামূল্যে এসব শিশুদের খতনা করানো হয়।
রোববার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় মেলার শেষ দিনে এ তথ্য জানান আয়োজকরা।
.png)
জানা গেছে, বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রামগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটওয়ারী এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় স্মার্ট ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তুরস্কের হিসার ইন্টারকন্টিনেন্টাল হাসপাতালের ১০ জন চিকিৎসক আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ব্যথামুক্ত পদ্ধতিতে সুন্নাতে খতনা করেছেন। এ বিষয়ে স্মার্ট ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, ব্যথামুক্ত পদ্ধতিতে ২ হাজার ৩০০ শিশুর সুন্নতে খতনা করানো হয়েছে। দ্বিতীয়বারের মতো আমাদের এ আয়োজন ছিল। এতে মানুষের মধ্যে ব্যাপক সাড়া পেয়েছি। আগামীতেও এ কার্যক্রম অব্যাহত রাখা হবে।