ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৭, ৩০ জানুয়ারি ২০২৩
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত
নিহত জাহেদ

গাছবোঝাই একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ওবাইদুল হক জাহেদ (২৫) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।

রোববার (২৯ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের গার্লস স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে রাত ১টার দিকে তিনি মারা যান।

নিহত জাহেদ রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের সাপলেজাপাড়া এলাকার আমিনুল হকের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের দফতর সম্পাদকের দায়িত্বে ছিলেন। 

Advertisement

বিষয়টি নিশ্চিত করে উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল রাসু জানান, জাহেদ পদুয়া দশমাইল বাজার থেকে কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। তিনি গার্লস স্কুলের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী গাছবোঝাই পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে জাহেদ গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে রাত ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!