[ দেশজুড়ে ]
শজিমেকে সাজাপ্রাপ্ত অসুস্থ কয়েদির মৃত্যু
ফাইল ছবি
বগুড়ার কারাগারে অসুস্থ হয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ৯টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে কয়েদি সজল দাসের (৪৫) মৃত্যু হয়।
মৃত সজল শেরপুর উপজেলার দক্ষিণ শাহপাড়া গ্রামের গয়েন দাসের ছেলে। তিনি মাদক মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে বগুড়া জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন বলেন, সজল ২০২২ সালের সালের ১৪ ডিসেম্বর থেকে বগুড়া কারাগারে ছিলেন। তার কয়েদি নম্বর ২৮২৯। রোববার রাত সাড়ে ৮টার দিকে সজল কারাগারে তার নিজ ওয়ার্ডে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় তাকে শজিমেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!