ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নদীতে ভাসছিল অঙ্গবিহীন মরদেহ 

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৮, ৩০ জানুয়ারি ২০২৩
নদীতে ভাসছিল অঙ্গবিহীন মরদেহ 
ফাইল ছবি

মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদী থেকে এক হাত ও এক পা কাটা অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে জেলা শহরের লঞ্চঘাট এলাকায় ধলেশ্বরী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

প্রত্যক্ষদর্শী জানান, সকালে ধলেশ্বরী নদীতে অঙ্গবিহীন মরদেহ ভাসতে দেখেন তারা। এ সময় পুলিশকে খবর দেয়া হয়। পরে মরদেহটি উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ। 

মুন্সিগঞ্জ সদর থানার ওসি তারিকুজ্জামান জানান, খবর পেয়ে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার ডান হাত ও বাম পা নেন। এছাড়াও তার ডান পায়ের ঘোড়ালি কাটা। তাকে হত্যা করে নদীতে ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!