ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাগেরহাটে ২ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৯, ২৯ জানুয়ারি ২০২৩
বাগেরহাটে ২ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ফাইল ছবি

বাগেরহাটে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে জেলার মোল্লাহাট ও ফকিরহাট উপজেলা থেকে মরদেহ দুটি ‍উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- মোল্লাহাট উপজেলার গাড়ফা গ্রামের মিঠু শিকদারের ছেলে ১৬ বছর বয়সী সুজন সিকদার ও ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের কুমারখালী গ্রামের আতুল অধিকারীর ছেলে ১৮ বছরের অনিক অধিকারী।

এর মধ্যে সুজন মোল্লাহাট সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়তেন। আর অনিক টাউন-নওয়াপাড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

Advertisement

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, বিকেলে কুমারখালী সাকিন এলাকার একটি মাছের ঘের থেকে অনিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ২২ জানুয়ারি থেকে তিনি নিখোঁজ ছিলেন। কেউ তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

ওসি আরো বলেন, মরদেহটি বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্দের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

এছাড়া সকালে মোল্লাহাটের গাড়ফা গ্রামে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে সুজন শিকদারের মরদেহ উদ্ধার করেন পরিবারের লোকজন। পরে থানায় খবর দিলে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!