রোববার (২২ জানুয়ারি) দুপুর ১টার দিকে দুই পথশিশু ওই বৃদ্ধকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই বৃদ্ধকে নিয়ে আসা পথশিশু হৃদয় ও জাহিদ জানায়, শনিবার রাতে আমরা দেখেছি- লাঠিতে ভর দিয়ে ওই বৃদ্ধ ফুটপাতে হাঁটাহাঁটি করছিলেন। আর আজ দুপুরে তাকে ওখানে অচেতন অবস্থায় পাই। পরে আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, কমলাপুর থেকে দুই পথশিশু অচেতন অবস্থায় এক বৃদ্ধকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
তিনি বলেন, এ বৃদ্ধকে দেখে প্রাথমিকভাবে ভবঘুরে মনে হয়েছে। তার গায়ে ফুল হাতা শার্ট ও পরনে লুঙ্গি ছিল। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।