সোমবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার মাইজদী বাজারের হাসপাতাল রোড এলাকার জাপান বাংলাদেশ ফার্মেসি নামে একটি প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।
জানা যায়, একজন ভোক্তার কাছে একটি ২০ টাকা মূল্যের বারবিট ইনজেকশন এক হাজার টাকায় বিক্রি করা হয়। এ বিষয়ে অভিযোগ পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নোয়াখালী জেলার একটি টিম ঐ ফার্মেসিতে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করে।
.png)
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বলেন, জরিমানার পাশাপাশি ঐ ফার্মেসি মালিককে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।