[ দেশজুড়ে ]
মেয়াদোত্তীর্ণ ওষুধ রেখে জরিমানা গুনল ৩ ফার্মেসি
অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভোক্তা অধিকার অধিদফতরের ফেনীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া
ফেনীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় তিন ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
রোববার দুপুরে ফেনী সদর হাসপাতাল মোড় এলাকায় অভিযানে চালিয়ে এ জরিমানা করেন ভোক্তা অধিকার অধিদফতরের ফেনীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।
তিনি জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় সবুজ মেডিকেল হল, আজিজ মেডিকেল হল ও মজুমদার ড্রাগ হাউজকে পাঁচ হাজার করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভেজালরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!