[ দেশজুড়ে ]
ট্রেনের ৩৩ টিকিটসহ ৪ কালোবাজারি আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
জামালপুরের সদর উপজেলায় ৩৩টি ট্রেনের টিকিটসহ ৪ কালোবাজারিকে আটক করেছে র্যাব-১৪।
সোমবার রাতে উপজেলার সাহাপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- সাহাপুর এলাকার মৃত আমির হোসেনের ছেলে মো. ইয়াছিন, মৃত আজিজুল হকের ছেলে মো. জামাল, মৃত ননী মিয়ার ছেলে মো. উজ্জল মিয়া এবং আরব আলীর ছেলে মো. লিটন।
রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাবের কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় রেলস্টেশন সংলগ্ন এলাকার মো. সেলিমের চায়ের দোকানে কালোবাজারিরা অবৈধভাবে টিকিট কেনাবেচা করছেন। এমন খবরের ভিত্তেতে র্যাবের একটি অভিযানিক দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৩৩টি টিকিটসহ চারজনকে আটক করে। উদ্ধারকৃত টিকিটের মূল্য ৮ হাজার ৭৭৮ টাকা। এছাড়া তাদের কাছ থেকে টাকা এবং মোবাইল উদ্ধার করা হয়েছে। আটককৃতদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে ।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!