ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ৬ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৫, ২৩ ডিসেম্বর ২০২২
ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ৬ সদস্য আটক
ফাইল ফটো

রাজধানীর কমলাপুরে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের মূলহোতাসহ ছয় সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

বৃহস্পতিবার রাতে কমলাপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‍্যাব-৩ এর সদস্যরা। 

এ সময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি টিকিট জব্দ করা হয়েছে। তবে প্রাথমিকভাবে আটকদের নাম পরিচয় জানা যায়নি। 

Advertisement

র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের মূলহোতাসহ ছয় সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। 

শুক্রবার দুপুর ১২টায় রাজধানীর টিকাটুলি র‍্যাব-৩ কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন র‌্যাবের এ কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: টিকিট
লিংক সফলভাবে কপি হয়েছে!