ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-সিএনজির সংঘর্ষ, আহত ৯ 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৭, ৩১ জানুয়ারি ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় বাস-সিএনজির সংঘর্ষ, আহত ৯ 
নাসিরনগর থানা। ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাস ও সিএনজি-অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে ৯ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউপির আশুরাইল গ্রামের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় অটোরিকশা দুমড়ে-মুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে। 

আহতরা হলেন বায়জিদ মিয়া, মো. শাহআলম মিয়া, খাদিজা আক্তার, লাল চান বাদশা, আলম মিয়া, খুকু মনি, নাজমা বেগম,অহিদ মিয়া ও ফুরকান মিয়া। এর মধ্যে লাল চান বাদশা, আলম মিয়া, খুকু মনি, নাজমা বেগম,অহিদ মিয়া ও ফুরকান মিয়ার অবস্থা আশঙ্কাজনক। আহত সবাইকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

আরো পড়ুন >>> চোর চোর বলে চিৎকার, পিকআপচাপায় প্রাণ গেল গৃহকর্ত্রীর

Advertisement

নাসিরনগর থানার ওসি হাবিবুল্লাহ সরকার জানান, হবিগঞ্জ থেকে পালকি পরিবহনের একটি ঢাকাগামী বাস ও ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা লাখাইগামী সিএনজি অটোরিকশা আশুরাইল এলাকায় আসার পর মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজি অটোরিকশায় থাকা যাত্রীরা আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা মুমূর্ষুঅবস্থায় নারী-শিশুসহ নয়জনকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক সবাইকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে রেফার করেন।

তিনি আরো জানান, দুর্ঘটনার পর বাসচালক পালিয়েছেন। তবে বাসটি আটক আছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!