মঙ্গলবার দুপুরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন জেলা দায়রা জজ আদালতের বিচারক একেএম মোজাম্মেল হক চৌধুরী। নূরে আলম বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক।
মামলার বিবরণ দিয়ে আদালতের পিপি আব্দুল মতিন বলেন, ২০২২ সালের ২০ নভেম্বর সন্ধ্যায় বগুড়া শহরের নবাববাড়ি রোডে নিরিবিলি বোর্ডিংয়ের সামনে পুলিশের কাজে বাধা দেন ছাত্রদলের নেতাকর্মীরা। একই সঙ্গে ককটেল বিস্ফোরণ ঘটান তারা। এতে কনস্টেবল তৌফিক ও জাকির আহত হন। ঐ ঘটনায় বগুড়া সদর থানায় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন এসআই মিজানুর রহমান।
.png)