[ দেশজুড়ে ]
ধাওয়া খেয়ে পুকুরে লাফিয়ে পড়লো হরিণ
শিয়াল ধরতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়লো হরিণ। ছবি: ডেইলি বাংলাদেশ
ভোলার লালমোহনে শিয়াল ধরতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়লো হরিণ। বুধবার সকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চতলা এলাকার ৪ নম্বর ওয়ার্ডের ভোট মডেল সংলগ্ন বিল থেকে হরিণটি উদ্ধার করা হয়।
জানা যায়, বুধবার সকাল ৮টার দিকে শিয়াল মনে করে হরিণটিকে ধাওয়া করে স্থানীয়রা। পরে সেটি পুকুরে লাফিয়ে পরে। পুকুর থেকে উদ্ধারের পর লোকজন দেখে এটি হরিণ। পরে স্থানীয়রা বন বিভাগ ও পুলিশকে খবর দেয়।
বন বিভাগের লালমোহন রেঞ্জ কর্মকর্তা আশিষ কুমার দে বলেন, খবর পেয়ে হরিণটি উদ্ধার করা হয়েছে। এটি পুরুষ চিত্রা হরিণ। ওজন ২০ কেজির বেশি। দুপুরের দিকে চর উড়িলের বনে হরিণটিকে অবমুক্ত করা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!