ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে ট্রাক্টরচাপায় পথচারী নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৩, ১ ফেব্রুয়ারি ২০২৩
হবিগঞ্জে ট্রাক্টরচাপায় পথচারী নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ট্রাক্টরচাপায় হান্নান মিয়া নামে এক পথচারী নিহত হয়েছেন।

বুধবার দুপুরে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কের জগতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হান্নান মিয়া হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের দক্ষিণ চরহামুয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।

শায়েস্তাগঞ্জ থানার ওসি নাজমুল হক কামাল জানান, ট্রাক্টরচাপায় ঘটনাস্থলেই ঐ পথচারী নিহত হন। দুর্ঘটনা কবলিত ট্রাক্টরটি উদ্ধার করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!