বুধবার দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেলপথ অংশের ধুমঘাট রেলওয়ে সেতু এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতের কোনো এক সময় ট্রেনে কাটা পড়ে ঐ যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ। তাৎক্ষণিকভাবে ঐ যুবকের পরিচয় জানা যায়নি। তবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা ঐ যুবকের পরিচয় শনাক্তে আঙুলের ছাপ সংগ্রহ করেছেন।
ফেনী রেলওয়ে স্টেশন জিআরপি পুলিশ ক্যাম্পের এসআই মো. আমজাদ আলী চৌধুরী জানান, ঐ যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লাকসাম জিআরপি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
.png)