[ দেশজুড়ে ]
রামুতে আরসা সদস্যসহ দুই রোহিঙ্গা আটক
গ্রেফতারকৃত রোহিঙ্গারা- ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের রামুর চেইন্দায় আরসা সদস্যসহ ওয়ারেন্টভুক্ত দুই রোহিঙ্গাকে গ্রেফতার করেছে র্যাব-১৫। গত মঙ্গলবার (৩১ জানুয়ারি) তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- টেকনাফ উনচিপ্রাং ক্যাম্প নম্বর-২২ এর দিল মোহাম্মদের ছেলে শফিক ও একই ক্যাম্পের রশিদ আহম্মদের ছেলে আরসার সক্রিয় সদস্য ইসমাইল।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আবু সালাম চৌধুরী।
.png)
তিনি জানান, গ্রেফতারকৃতদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে খুন, ঘুম, অপহরণসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে। রোহিঙ্গা ইসমাইল ২০১৭ সাল থেকে অধিকাংশ নাশকতা ও সহিংস ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বলে র্যাবের কাছে স্বীকার করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!