ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রোহিঙ্গা ক্যাম্পে আরসা কমান্ডারসহ গ্রেফতার ৫

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৯, ৩১ জানুয়ারি ২০২৩
রোহিঙ্গা ক্যাম্পে আরসা কমান্ডারসহ গ্রেফতার ৫
গ্রেফতারকৃতরা- ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে আরসা কমান্ডারসহ পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত।

এর আগে রোববার রাতে উখিয়ার একাধিক রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‍্যাব-১৫, পুলিশ, এপিবিএন-৮ ও ১০-এর সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলেন- আরসার কমান্ডার ডা. মো. রফিক, সদস্য মোহাম্মদ রফিক, নুরুল আমিন, মোহাম্মদ রফিক ও খায়রুল আমিন। তারা উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। 

কক্সবাজার র‍্যাব ১৫-এর সিনিয়র সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী জানান, রোববার রাতে খবর পেয়ে এপিবিএন, জেলা পুলিশ ও র‍্যাব উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালায়। এ সময় আরসার কমান্ডারসহ পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়। এরমধ্যে গ্রেফতার ডা. মো. রফিক আরসার একটি গ্রুপের কমান্ডার। 

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, সোমবার গ্রেফতারকৃতদের কারাগারে পাঠিয়েছেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!