[ দেশজুড়ে ]
সন্তান পরিচয়ে রোহিঙ্গা কিশোর-কিশোরীকে পাচারচেষ্টা, আটক ৩
আটককৃত তিনজন
সন্তান পরিচয়ে দুই রোহিঙ্গা কিশোর-কিশোরীকে মালয়েশিয়ায় পাচারের সময় তিনজনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। এর মধ্যে দুই নারী রয়েছেন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ইমিগ্রেশন থেকে তাদের আটক করা হয়। বুধবার বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দরের পুলিশের বিশেষ শাখার (এসবি) কর্মকর্তারা।
আটককৃতরা হলেন- শাহিন আক্তার, তাসনুভা জেরিন ও মোহাম্মাদ তুষার। এছাড়া রোহিঙ্গা দুই কিশোর-কিশোরীর তুষার হোসেন ও তানিশা হোসেনকে বিমানবন্দর থানা পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
.png)
জানা গেছে, সন্তান পরিচয় দিয়ে রোহিঙ্গা দুই কিশোর-কিশোরীর জন্মনিবন্ধন তৈরি করেন শাহিনা আক্তার। এরপর সেই জন্মনিবন্ধন দিয়ে তাদের পাসপোর্ট করেন তিনি। মঙ্গলবার মালয়েশিয়ায় পাচারের সময় ইমিগ্রেশন পুলিশের হাতে ধরা পড়েন তিনজন। এর মধ্যে শাহিন আক্তার ও তাসনুভা জেরিন সম্পর্কে মা-মেয়ে। আর তাদের কাজে সহযোগিতা করছিলেন চক্রের সদস্য মোহাম্মাদ তুষার।
ডেইলি-বাংলাদেশ/এমআর/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!