সোমবার দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৫ এর বিচারক নিশাত সুলতানা এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন- মোহাম্মদ ধইল্ল্যা, রবি আলম, মোহাম্মদ আলম, মোহাম্মদ শফিকুল, মোহাম্মদ নুর, নুরে আলম, আলী আহমদ ও নুরুল আমিন। তারা আটজনই রোহিঙ্গা নাগরিক।
.png)
আদালতের পিপি ফরিদুল আলম বলেন, ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর টেকনাফ উপজেলার সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপে সন্দেহভাজন একটি মাছ ধরার ট্রলার দেখে থামার জন্য নির্দেশ দেন কোস্টগার্ড সদস্যরা। এতে ট্রলারটির চালক পালানোর চেষ্টা করলে আটজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে দুই লাখ ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় একই বছরের ১৯ সেপ্টেম্বর টেকনাফ থানায় আটজনের বিরুদ্ধে মামলা করেন কোস্টগার্ডের এক সদস্য। ২০২০ সালের ২ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা। ২০২১ সালের ১৮ মার্চ তাদের বিচার শুরু হয়। দীর্ঘ শুনানি শেষে সোমবার মামলার রায় দেন বিচারক।