[ দেশজুড়ে ]
কুড়িগ্রামে দুই রোহিঙ্গা তরুণী আটক
আটককৃত দুই রোহিঙ্গা
কুড়িগ্রামে দুই রোহিঙ্গা তরুণীকে আটক করেছে পুলিশ। তারা পাসপোর্ট করতে এসে ধরা পড়েছেন বলে জানিয়েছেন কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক কবির।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার। এর আগে, বুধবার দুপুরে কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বালুখালী-১ এর ডি-ব্লকের সৈয়দ আহম্মদের মেয়ে ১৯ বছর বয়সী খুরশিদা আক্তার ও ২৭ নম্বর ক্যাম্পের তৈয়ব আলীর মেয়ে ১৮ বছরের হাসিনা আক্তার বেবি।
.png)
ওসি খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, বুধবার পরিচয় গোপন রেখে কুড়িগ্রামে পাসপোর্ট করতে আসেন খুরশিদা ও হাসিনা। নাম-ঠিকানা জিজ্ঞাসা করলে ঠিকমতো বলতে না পারায় তাদের আটকে পুলিশে খবর দেন কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক মো. কবির হোসেন। পরে জিজ্ঞাসাবাদে তারা রোহিঙ্গা বলে জানান।
ডেইলি-বাংলাদেশ/এমআর/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!