বৃহস্পতিবার সকালে পবা উপজেলার কাটাখালি থানার কিসমত কুখন্ডি এলাকায় এমন ঘটনা ঘটেছে।
বিকেলে ডেইলি বাংলাদেশের প্রতিবেদককে এমনই তথ্য জানিয়েছেন কাটাখালি থানার ওসি জাহাঙ্গীর আলম।
.png)
তিনি জানান, নিহত ওই ব্যক্তির নাম জাকির ইসলাম (৪০)। তার স্ত্রীর নাম আশা খাতুন। আশা খাতুনের বরাত দিয়ে ওসি বলেন, বেশ কিছুদিন যাবত মাথা ব্যথার সমস্যায় ভুগছিলেন জাকির। অসুস্থ হওয়ার পর থেকে তিনি একাই রুমে শুয়ে থাকেন। গতকালও একাই ছিলেন তার নিজ শোয়ার ঘরে। সকালে তার স্ত্রী ঝাড়ু দিতে গিয়ে স্বামীর লাশ মেঝেতে দেখেন এবং ফ্যানের সঙ্গে দড়ি ঝুলানো অবস্থায় দেখতে পান।
ঘটনার পরপরই তিনি আমাদের জানালে আমরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করি। এটি হত্যা নাকি আত্মহত্যা তা লাশের সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া নিশ্চিত করে বলা যাচ্ছে না। আপাতত একটি ইউডি মামলা থানা দায়ের করা হয়েছে। পরে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।