ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৭, ৩ ফেব্রুয়ারি ২০২৩
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুইটি পাইপগান ও চারটি ককটেলসহ মো. সাকিব নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, একইদিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আলাইয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. সাকিব উপজেলার ছয়ানী ইউনিয়নের দোয়ালিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত যুবক এলাকায় মারামারি, দাঙ্গাহাঙ্গামাসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  এ সময় তার থেকে দুইটি দেশীয় তৈরি পাইপগান ও চারটি ককটেল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!