ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যমুনায় জেলের জালে ধরা পড়ল ৫৫ কেজির বাঘাইর

মোহাম্মদ মামুন কবীর
প্রকাশিত: ১৫:০৩, ৪ ফেব্রুয়ারি ২০২৩
যমুনায় জেলের জালে ধরা পড়ল ৫৫ কেজির বাঘাইর
ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় যমুনা নদীতে জালে ধরা পড়েছে ৫৫ কেজির একটি বাঘাইর মাছ। মাছটি ৭৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে স্থানীয় বাজারে।

শনিবার দুপুরে উপজেলার গোবিন্দাসী বাজারে বাঘাইরটি আনেন মাছবিক্রেতা বাবলু হালদার।

তিনি জানান, সকালে সিরাজগঞ্জের বেলকুচি এলাকার যমুনা নদী থেকে এক জেলের কাছ থেকে মাছটি কেনেন তিনি। এরপর মাছটি গোবিন্দাসী বাজারে বিক্রি করতে আনেন। এ সময় মাছটি দেখার জন্য স্থানীয়রা ভিড় জমান। পরে মধুপুর উপজেলার গারোবাজারের সুজন নামের এক ব্যক্তির কাছে ৭৫ হাজার টাকায় মাছটি বিক্রি করেন। 

Advertisement

মাছের ক্রেতা সুজন বলেন, মাছটি ৭৫ হাজার টাকায় কিনেছি। পরে কয়েকজন মিলে এটি ভাগ করে নিই।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!