রোববার ভোরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ এর আব্দুর রশিদের বসতঘরের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নুরুল বশর একই ক্যাম্পের আব্দুস সালামের ছেলে। নুরুল বশর ক্যাম্পের একটি এনজিও’র নাইট গার্ড ছিলেন।
১৪ এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
তিনি জানান, ভোরে নুরুল বশর নামে এক রোহিঙ্গা এনজিওকর্মী ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন। পথে রোহিঙ্গা সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যান। তার লাশ কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর রশিদের বসতঘরের পাশে পড়ে ছিল। তার মাথা ও পিঠে গুলির চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।