[ দেশজুড়ে ]
টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা আটক
আটককৃত রোহিঙ্গা জানে আলম- ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের টেকনাফে ২ হাজার ২২০ পিস ইয়াবাসহ জানে আলম নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বিজিবি।
শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ-২ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
এর আগে, বৃহস্পতিবার বিকেলে তাকে আটক করা হয়। আটককৃত জানে আলম হ্নীলা ইউপির ২৪ নম্বর লেদা এফডিএমএন রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ই/৫০ বাসিন্দা রহমত উল্লাহর ছেলে।
.png)
অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, বৃহস্পতিবার বিকেলে হ্নীলা ইউপির দমদমিয়া বিওপি দমদমিয়া চেকপোস্টে যানবাহন তল্লাশি করছিল টহলদল। এ সময় টেকনাফ-কক্সবাজারগামী একটি অটোরিকশায় তল্লাশি করে ২ হাজার ২২০ ইয়াবাসহ রোহিঙ্গা জানে আলমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইলও উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবা ও মোবাইলসহ আটক রোহিঙ্গাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/এমআরকে/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!