ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে ৪০ হাজার ইয়াবাসহ তিন রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৬, ৫ ফেব্রুয়ারি ২০২৩
কক্সবাজারে ৪০ হাজার ইয়াবাসহ তিন রোহিঙ্গা আটক
আটককৃতরা- ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের রামু উপজেলায় ৪০ হাজার ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে র‍্যাব-১৫।

রোববার সকালে রামু উপজেলার পেঁচার দ্বীপ করাচিপাড়া ঘাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৩ এর ইমাম হোসেনের ছেলে আবুল হাসিম, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৫ এর কাশিমের ছেলে আবু ছৈয়দ এবং একই ক্যাম্পের মোবারকের ছেলে আবদুল গনি।

র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রামুর খুনিয়াপালং ইউনিয়নের পেঁচার দ্বীপ করাচিপাড়া ঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৪০ হাজার পিস ইয়াবাসহ তিনি রোহিঙ্গাকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!