[ দেশজুড়ে ]
বরিশালে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
বরিশালে পুকুরের পানিতে ডুবে আয়ান নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল পৌনে ৯টার দিকে বরিশাল নগরের পশ্চিম কাউনিয়া জেলবাগান এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আয়ানের বাবার নাম সালাউদ্দিন।
জানা যায়, আয়ানের বাবা সালাউদ্দিন সপরিবারে পশ্চিম কাউনিয়া জেলবাগান এলাকায় থাকেন। সোমবার সকালে শিশু আয়ান খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। তাকে না পেয়ে খোঁজ করলে জেলবাগান এলাকার একটি পুকুরে পাওয়া যায়। পরে আয়ানকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
শিশু আয়ানের মৃত্যু সংবাদ পেয়ে কাউনিয়া থানার ওসি আব্দুর রহমান মুকুল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বরিশাল
লিংক সফলভাবে কপি হয়েছে!