ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে ৭০ লাখ টাকার বই পেল ৪০ শিক্ষাপ্রতিষ্ঠান

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৬, ৬ ফেব্রুয়ারি ২০২৩
রাজশাহীতে ৭০ লাখ টাকার বই পেল ৪০ শিক্ষাপ্রতিষ্ঠান
ছবি: সংগৃহীত

রাজশাহীতে ‌‘দি এশিয়া ফাউন্ডেশন’ এর উদ্যোগে ৪০ শিক্ষাপ্রতিষ্ঠানে ৮ হাজার বই বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে দি এশিয়া ফাউন্ডেশনের ‘লেটস রিড’ নামক একটি মোবাইল অ্যাপের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

সোমবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী কলেজ অডিটরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে এসব বই বিতরণ করেন জেলা প্রশাসক আব্দুল জলিল।

আব্দুল জলিল বলেন, এশিয়া ফাউন্ডেশন বাংলাদেশের তৈরি ‘লেটস রিড’ অ্যাপটি শিক্ষার্থীদের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। এ অ্যাপে শিক্ষার্থীদের জন্য শ্রেণি বা গ্রেড অনুযায়ী থিমভিত্তিক বহু বই রয়েছে, যার ই-বুক হিসেবে বিনামূল্যে পড়া যাবে।

Advertisement

তিনি আরো বলেন, এই অ্যাপের মধ্যে দিয়ে শিশুদের মধ্যে নিরাপদ ইন্টারনেট ব্যবহার প্রচার করা হচ্ছে এবং তাদের বাবা-মার সঙ্গে শিক্ষার্থীদের ডিজিটাল ও ব্লেন্ডেড শিক্ষার প্রচার বাড়ছে।

বই বিতরণ অনুষ্ঠানে জানানো হয়- দি এশিয়া ফাউন্ডেশন বাংলাদেশে ১৯৫৪ সাল থেকে বিনামূল্যে বই ও শিক্ষামূলক উপকরণ বিতরণের মাধ্যমে দেশের শিক্ষার মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে। এরই অংশ হিসেবে দি এশিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ও পূবালী ব্যাংক লিমিটেডের সহায়তায় রাজশাহী জেলার ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৭০ লাখ টাকা মূল্যের ৮ হাজার বই বিতরণ করা হয়েছে।

এছাড়া প্রতিবছর বুকস ফর এশিয়া প্রোগ্ৰামের মাধ্যমে দেশের ৮টি বিভাগের ৩০০টি শিক্ষাপ্রতিষ্ঠান ও লাইব্রেরিতে বিনামূল্যে ৩০ হাজার নতুন বই বিতরণ করে থাকে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল খালেক, দি এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজী ফয়সাল বিন সিরাজ, প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাইদুল ইসলাম, রাজশাহী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের (অবসরপ্রাপ্ত) প্রধান শিক্ষক কল্পনা রায়।

এছাড়া প্রোগ্ৰাম ইমপ্লিমেন্টেশন ডিরেক্টর জুনায়েদ জামাল, আইনী ইসলাম, সিনিয়র প্রোগ্ৰাম ম্যানেজার শুক্লা দে, প্রোগ্ৰাম অফিসার সফিউল আওয়াল উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!