মঙ্গলবার দুপুরে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে সোপর্দ করা হয়। আটককৃতরা হলেন- গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বাবুলের ছেলে রবিউল এবং রবিউলের স্ত্রী সাথী আক্তার।
জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদ ভিত্তিতে আখাউড়া-সুলতানপুর সড়কের পৌর শহরের খড়মপুর বাইপাস এলাকায় অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ রবিউল ও সাথী আক্তারকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালতে সোপর্দ করা হয়েছে।
.png)
আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।