[ দেশজুড়ে ]
সন্তানকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিলেন মা, তবুও সন্ধান মেলেনি
মো. মারুফ। ফাইল ছবি
নারায়ণগঞ্জ বন্দরে শীতলক্ষ্যা নদী পারাপার হওয়ার সময় নৌকা থেকে পড়ে মো. মারুফ নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। ডুবতে থাকা ছেলেকে বাঁচাতে মা আছমা বেগমও ঝাঁপ দেন নদীতে। নৌকার মাঝি ও অন্যান্য যাত্রীদের সহায়তায় মাকে উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন মারুফ।
বুধবার সন্ধ্যায় মায়ের সঙ্গে নদী পারাপারের সময় এ ঘটনা ঘটে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও নিখোঁজের সন্ধান মেলেনি বলে জানান কোস্ট গার্ড ও নৌ-পুলিশ।
নিখোঁজ মারুফ কদমরসুল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও বন্দর শাহী মসজিদ এলাকার লিয়াকত আলীর ছেলে।
.png)
নিখোঁজ মারুফের মা আছমা বেগম জানান, বুধবার সন্ধ্যার দিকে শীতলক্ষ্যা নদী পার হয়ে নারায়ণগঞ্জ যাওয়ার সময় মাঝ নদীতে আমার ছেলে মারুফ নৌকা থেকে নদীতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে ছেলেকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেই। ছেলে সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায়। পরে নৌকার মাঝি ও অন্যান্য যাত্রীরা আমাকে উদ্ধার করলেও মারুফকে খুঁজে পায় নি। ওইদিন রাত থেকে নৌ-পুলিশ ও কোস্টগার্ডও গভীর রাত পর্যন্ত সন্ধান চালিয়ে কোনো সন্ধান পায়নি।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নারায়ণগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!