ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৩, ১০ ফেব্রুয়ারি ২০২৩
কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন
ছবি: ডেইলি বাংলাদেশ

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে একটি মৃত ইরাবতী ডলফিন। প্রায় পাঁচ ফুট দৈর্ঘ্যের ডলফিনটির উপরিভাগের একাংশের চামড়া খসে পড়েছে। এছাড়া মাথায় ক্ষত রয়েছে।

শুক্রবার বিকেলে সৈকতের জিরোপয়েন্ট থেকে পশ্চিমে তিন নদীর মোহনা এলাকায় মৃত ডলফিনটি দেখতে পান স্থানীয়রা।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, দুপুরের জোয়ারে সাগর তীরে ডলফিনটি ভেসে আসে। পরে ট্যুর গাইডদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় টিমের সদস্যরা। ডলফিনটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

Advertisement

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম জানান, খবর পেয়ে সৈকতে টিম পাঠিয়ে মৃত ডলফিনটি নিরাপদ স্থানে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: পটুয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!