[ দেশজুড়ে ]
হবিগঞ্জে ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ
হবিগঞ্জে ওজনে সার কম দেওয়ার অভিযোগে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
রোববার দুপুরে জেলা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে শহরের উমেদনগর-বানিয়াচং রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, ঐ এলাকার হাজী রমজান আলী এন্টারপ্রাইজ দীর্ঘদিন ধরে সারের বস্তায় ওজনে কম দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিল। অভিযানকালে এর সত্যতা পাওয়ায় ঐ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা। এছাড়া একই এলাকার অপর একটি দোকানকে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রির দায়ে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!