সোমবার দুপুরে পৌর শহরের ভাদুঘর (শান্তিনগর) এলাকার মেসার্স আল ইসলাম ফুড প্রোডাক্টসকে জরিমানা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা খাদ্য নিরাপদ কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলামসহ প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে জেলার পৌর ভাদুঘর (শান্তিনগর) এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ‘মেসার্স আল ইসলাম ফুড প্রোডাক্টস’ নামক বেকারিতে গিয়ে দেখা যায়; খোলা ডাস্টবিন, লেভেলিং প্রবিধানমালা লঙ্ঘন, অপরিচ্ছন্ন রান্নাঘর, হালনাগাদকৃত ট্রেড লাইসেন্স না থাকা, ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করা, খাদ্যকর্মীদের স্বাস্থ্যসনদ না থাকাসহ বিভিন্ন অসঙ্গতি।
.png)
পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিরাপদ খাদ্য আইনে বেকারির মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। তাদের এই অভিযান অব্যাহত থাকবে থাকবে বলেও জানান খাদ্য কর্মকর্তা।