ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 
প্রকাশিত: ১৪:২৬, ৪ ফেব্রুয়ারি ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চাঞ্চল্যকর ব্যবসায়ী শরীফ খাঁ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জাকির খাঁকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যা মামলা দায়েরের প্রায় আট বছর পর তাকে গ্রেফতার করা হয়।

শনিবার ভোরে ঢাকার শাহাজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ মামলার অন্য পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মাহবুব খাঁ ও গাজী খাঁ। এছাড়া আমানত খাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। 

আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম জানান, আট বছর পর চাঞ্চল্যকর শরীফ খাঁ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জাকির খাঁকে গ্রেফতার করা হয়েছে। এ মামলায় অন্য দুই মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Advertisement

আখাউড়া থানা সূত্রে জানা গেছে, উপজেলার চানপুর গ্রামে ২০১৫ সালের ৬ আগস্টে শরীফ খাঁকে কুপিয়ে হত্যা করা হয়। পরবর্তীতে চাঞ্চল্যকর এ হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ব্রাহ্মণবাড়িয়া আদালত। হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে পলাতক জাকির খাঁকে অবশেষে গ্রেফতার করতে সক্ষম হলো আখাউড়া থানা পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!