ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় মা-ছেলের দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৯, ৩ ফেব্রুয়ারি ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় মা-ছেলের দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মা-ছেলের দ্বন্দ্বকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সরাইল উপজেলার পানিশ্বর ইউপির মুন্সিবাড়ি ও সাইদুল্লাহর বাড়ির লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।

জানা যায়, গত বুধবার দুপুরে পানিশ্বর ইউপি মুন্সিবাড়ির আলী আকবরের ছেলে সাদ্দাম হোসেন তার মাকে মারধর করেন। এ সময় তার মামাতো ভাই অলি আহমেদ তাকে বাধা দেন। এতে দুইজনের মধ্যে হাতাহাতি হয়। এ সময় অলির আপন বড় ভাই জালাল আহমেদ ঝগড়া থামাতে দুইজনকে চড়-থাপ্পড় দেন। এতে সাদ্দাম ক্ষুব্ধ হয়ে মামাতো ভাই জালালকে মারার জন্য ঐদিন সন্ধ্যায় লোহার রড নিয়ে রাস্তায় বসে থাকেন। জালাল রাস্তা দিয়ে যাওয়ার সময় সাদ্দাম জালাকে লোহার রড দিয়ে হাতে আঘাত করেন। এতে জালাল মারাত্মক আহত হন। বর্তমানে তিনি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে সাদ্দাম এবং জালালের পক্ষের লোকজনের মধ্য দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়ার এসপি মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, মা-ছেলের দ্বন্দ্বের ঘটনা নিয়ে প্রথমে ঝামেলা হয়েছিল। এ ঘটনায় মামলা হয়েছিল। এর জেরে আজ এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িতদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!