বৃহস্পতিবার রাত ৮টার দিকে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের নয়াচর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে চারজনের অবস্থা গুরুতর।
স্থানীয়রা জানায়, নয়াচর এলাকার হক খাঁর ছেলে মিন্টু খাঁর সঙ্গে কুদ্দুস ফরাজীর ছেলে ফরিদ ফরাজীর বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার রাতে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রুপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুলিশের ওপরও হামলা চালান তারা। এতে চার পুলিশসহ ১২ জন আহত হন।
.png)
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রিয়াদ মাহমুদ বলেন, গুরুতর আহত চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া বেশ কয়েকজন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, সংঘর্ষ থামাতে গিয়ে কয়েকজন পুলিশ আহত হন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।