ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চৌদ্দগ্রামে কিশোর গ্যাং ‘হাতুড়ি গ্রুপের’ ৫ সদস্য গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩৪, ১১ ডিসেম্বর ২০২২
চৌদ্দগ্রামে কিশোর গ্যাং ‘হাতুড়ি গ্রুপের’ ৫ সদস্য গ্রেফতার
ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামের কিশোর গ্যাং ‘হাতুড়ি গ্রুপের’ মূল হোতা মেহেদী হাসান সুজনসহ ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- ঐ উপজেলার দূর্গাপুরের মো. আমির আলীর ছেলে মেহেদী হাসান সুজন, মো. আবুল কাশেমের ছেলে মো. ফারুক হোসেন, তরব আলীর ছেলে মো. ইসমাইল হোসেন, ধনিজকরা গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. তারিকুল ইসলাম ও আব্দুল করিমের ছেলে মো. জাকির হোসেন।

শনিবার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলার দূর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ২টি চাপাতি, ৩টি সুইচ গিয়ার, ২টি শর্টগানের কার্তুজ, ১টি ছোরা, ৪টি লোহার রড, ৩টি হাতুড়ি ও ৩টি লাঠি উদ্ধার করা হয়।

Advertisement

কুমিল্লা র‌্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক মেজর সাকিব হোসেন জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানাধীন দূর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‘হাতুড়ি গ্রুপের’ মূল হোতাসহ সক্রিয় পাঁচ সদস্য গ্রেফতার করা হয়। তারা দেশীয় অস্ত্রের মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করে মারামারি, চাঁদাবাজি, ত্রাস সৃষ্টিসহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করে গ্রেফতারকৃতরা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!