ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সরাইলে কিশোর গ্যাং লিডার ছুরি নাঈম গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৬, ২০ নভেম্বর ২০২২
সরাইলে কিশোর গ্যাং লিডার ছুরি নাঈম গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কিশোর গ্যাং লিডার শেহাবুর রহমান নাঈম প্রকাশ ওরফে ছুরি নাঈমকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, শনিবার রাতে সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শেহাবুর রহমান নাঈম সরাইল উপজেলার অরুয়াইল গ্রামের শামসু মিয়ার ছেলে। নাঈমের বিরুদ্ধে সরাইল থানায় একাধিক মামলা রয়েছে।

জানা যায়, পাঁচ বছর আগে নাঈমের নেতৃত্বে অরুয়াইল এলাকায় গড়ে ওঠে একটি কিশোর গ্যাং। এই গ্যাংয়ের রয়েছেন ১২ থেকে ১৪ জন সদস্য। তারা এলাকায় মাদক বিক্রি, মাদক সেবন, চুরি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

Advertisement

এ বিষয়ে সরাইল থানার পরিদর্শক (তদন্ত) বলেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পাকশিমুল এলাকা থেকে শেহাবুর রহমান নাঈম প্রকাশ ওরফে ছুরি নাঈমকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে সরাইল থানায় একাধিক মামলা রয়েছে। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!