জানা যায়, মঙ্গলবার দুপুরে জেলা শহরের কুমারশীল মোড় এলাকায় অজ্ঞাত ওই বৃদ্ধ অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। রাত সাড়ে ১১টার দিকে বৃদ্ধটি হাসপাতারে সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মুহাম্মদ এমরানুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত বৃদ্ধকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
.png)