রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী। এর আগে, শনিবার সন্ধ্যায় টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- একই ইউনিয়নের উনচিপ্রাং এলাকার আব্দুল হাবিবের ছেলে মো. তারেক, আক্তার কামাল মো. শাহ জাহান এবং আলী আকবরের ছেলে সৈয়দ হোসেন।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং ইউনিয়নের জনৈক আব্দুল হাবিবের বসতবাড়ির সামনে অভিযান চালানো হয়। এ সময় তিন যুবককে ৭০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। এছাড়া তাদের অপর দুই সহযোগী পালিয়ে যান। আটককৃত বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় মডেল হস্তান্তর করা হয়েছে।
.png)