গতকাল গভীর রাতে উপজেলার জিনারদী ইউপির তারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রবাসী শামীম চৌধুরীর স্ত্রী শাহিদা বেগম বাদী হয়ে সোমবার দুপুরে পলাশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
শাহিদা বেগম জানান, গত দুইবছর আগে তার স্বামী বাড়ির পাশে ১০০ শতাংশ একটি পতিত জমিতে তিন শতাধিক মাল্টার চারা রোপণ করে। যেগুলোতে কিছু দিনের মধ্যেই ফলন আশার কথা। গত প্রায় ৫ মাস আগে তার স্বামী প্রবাসে চলে গেলে মাল্টা বাগান স্ত্রী শাহিদা বেগম দেখাশুনা করতেন। আজ সকালে শাহিদা বেগম বাগানে গিয়ে সব মাল্টারগাছ কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে বিযয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শ নিয়ে থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় তাদের প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
.png)
পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার কাজ চলছে।