মঙ্গলবার রাতে উপজেলার আঙ্গারিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত রাব্বী রাজাপুর সদর ইউনিয়নের আঙ্গারিয়া এলাকার আব্দুল রহিম হাওলাদারের ছেলে। রাব্বী পেশায় দিনমজুর ছিলেন।
জানা যায়, মঙ্গলবার রাতে রাব্বী তাদের বাড়িতে রোপণকৃত গাছে বৈদ্যুতিক পাম্পের সাহায্যে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা রাব্বীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
রাজাপুর থানার এসআই অচিন্ত্য কুমার পাল জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।