ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জমির বিরোধে ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৭, ১৫ ফেব্রুয়ারি ২০২৩
জমির বিরোধে ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ
ফাইল ফটো

মানিকগঞ্জের সিংগাইরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মানিক মোল্লা নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মানিক মোল্লা একই এলাকার খালেক মোল্লার ছেলে। মানিক মোল্লা পেশায় একজন কৃষক ছিলেন।

জানা যায়, মানিক মোল্লা সকালে বাড়ির সীমানা ঘেঁষে টয়লেট নির্মাণের কাজ করছিলেন। এ সময় তার বড় ভাই খুশি মোল্লা ও ছোট ভাই সফি মোল্লা এবং ভাতিজা হাসান মোল্লা এসে কাজে বাধা দেন। এতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় মানিক মোল্লার ভাই ও ভাতিজারা ক্ষিপ্ত হয়ে তাকে কিল-ঘুষি মারতে থাকেন। একপর্যায়ে মানিক মোল্লা মাটিতে পড়ে গেলে তারা পালিয়ে যান। এর কিছুক্ষণ পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

Advertisement

সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা জানান, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন। এ ঘটনায় সিংগাইর থানায় মামলার প্রস্তুতি চলছে। নিহত মানিক মোল্লার সঙ্গে দীর্ঘদিন ধরে খুশি মোল্লা ও সফি মোল্লার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!